আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : গতকাল তিউনিশিয়া থেকে কুয়েত বিমানবন্দর অবতরণ করলে ‘ওয়ালিদ আল তাবাতাবায়ী’কে গ্রেপ্তার করে এদেশের নিরাপত্তা বাহিনী’র সদস্যরা। কিন্তু কয়েক ঘন্টা তাকে আটকে রাখার পর জামিনে তাকে সাময়িক মুক্তি দেয়া হয়েছে। তিনি ইতিপূর্বে কুয়েতের এ্যার্টনী জেনারেলদের সহযোগিতায় এদেশের পার্লামেন্ট দখলের অভিযোগে অভিযুক্ত ছিলেন।
কুয়েত আদালত অপর কয়েকজন ওয়াহাবী সাংসদের বিরুদ্ধেও গ্রেপ্তার নির্দেশ জারী করেছে। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন : মুসলিম আল বারাক, ফায়সাল আল মুসলিম, জামআন আল হারবাশ, খালেদ আল তাহুস, ফাল্লাহ সাওয়াগ, মোবারক আল ওয়ালান, সালেম আল নামলান, মুহাম্মাদ আল মুতাইয়ার প্রমূখ। তারা গত মাসে কুয়েতের পার্লামেন্টের ঘটনার সাথে জড়িত ছিলেন।
গত মাসে কুয়েতের বেশ কয়েকজন সাংসদ দেশের বিরাজমান পরিস্থিতির প্রতিবাদে এদেশের সংসদ ভবনে হামলা চালিয়ে তা দখল করে নেয় এবং সরকার পতনের দাবী করে।
বলাবাহুল্য, ‘ওয়ালিদ আল তাবাতাবায়ী’ তাকফিরী (অন্যদেরকে কাফের আখ্যায়িতকারী) ও শিয়া বিরোধী হিসেবে পরিচিত। তিনি কিছুদিন পূর্বে শিয়া বিশ্বের প্রখ্যাত মারজায়ে তাক্বলিদ আয়াতুল্লাহ সিস্তানী’র প্রতি অবমানাকর মন্তব্য করে তাকে ‘খাখামে আকবার’ (বড় ইহুদী ধর্মযাজক) হিসেবে আখ্যায়িত করেছিলেন।#